- প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ০৭:০২ পিএম
আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৫ জানুয়ারী ২০২৫
আহাদ তালুকদার,আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি, মাহবুবুর রহমান এর সভাপতিত্বে
আগৈলঝাড়া উপজেলা ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক মো:হেমায়েত তালুকদার , জাতীয়তাবাদি মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আগৈলঝাড়া সভাপতি মো: মিঠু মৃর, আগৈলঝাড়া প্রেসক্লাব সহ সভাপতি মো: মাসুম হাওলাদার , মো: সাইফুল মৃধা, সাংবাদিক আহাদ তালুকদার সহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মাহবুবুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়া বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাহমুদ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আগৈলঝাড়ার সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত দায়িত্ব পালনে সততা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!