- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৫ পিএম
আগে নৈতিকতার পরিবর্তন করতে হবে - ভোলায় নয়ন
কামরুল সিকদার, ভোলা প্রতিনিধি॥ ভোলা-৪ (চরফ্যাশণ-মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, শুধু উন্নয়ন করলে হবে না,আগে নৈতিকতার পরিবর্তন করতে হবে। নৈতিক পরিবর্তন হলে সন্ত্রাস,চাঁদাবাজ, ইফটিজার থাকবে না। তাহেল মানুষ নিরাপদে, নির্বিগ্নে বসবাস করতে পারবে। নির্বাচনীত হলে সন্ত্রাস,চাদাবাজ,খাজাখোর ও ইফটিজিং বন্ধ করব। আজ ভোলার চরফ্যাশন পৌরসভা ৫নম্বার ওয়ার্ড নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা নয়ন এসব কথা বলেন।
কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আমার দলে চাঁদাবাজ,দখলবাজ খাঁজাখোরদের স্থান এখনও নেই সরকার গঠন করলেও হবে না। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা দলমত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের র্শীষে তথা আমাকে ভোট দেয়ার আহব্বান জানান।
বিএনপির সরকার গঠন করতে পারলে কৃষকদের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী নয়ন বলেন, কৃষক কার্ড করে দিব,যাতে কৃষক ন্যায্য মুল্যে ্আবার কখনো বিনামূল্যে সার ওষধ পাবে। তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী শিশু এবং বৃদ্ধের জন্য কার্ড করে বিনাপয়সা চিকিৎসার ব্যবস্থা করা হবে।
কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন আরো বলেন, ঈমাম এবং খতিদের পাশাপাশি সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানিত ভাতা হিসেবে ফ্যামিলি কার্ড করে প্রতিমাসে ২ থেকে আড়াই হাজার টাকা করে দেয়া হবে।
ভোটারেরা বলেন, নয়ন ভাই একজন ভদ্র এবং সৎ লোক, অন্যায় নিজে করে , অন্যকে প্রশ্রয় দেও না,তাকে এবার ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!