শিরোনামঃ

৫১ দফা ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া হবে


মাসুদ রেজা ফয়সালঃ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩ঘটিকায় বামনা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

জনসভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব রুহুল আমীন শরীফ।

জনসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। তিনি বরগুনা-২ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরেন।

এ সময় তিনি বামনা, বেতাগী ও পাথরঘাটার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বামনা উপজেলার সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। জনসমাগমে কলেজ মাঠ ও আশপাশের এলাকা জনসভাস্থলে পরিণত হয়।

জনসভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?