- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ০৩:৩৫ পিএম
৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়ন করা হলে কালো টাকার উৎস বন্ধ হবে, অর্থ পাচার প্রতিরোধ করা সম্ভব হবে এবং অপ্রদর্শিত অর্থ আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে।
এমপি বলেন, যাদের কাছে অপ্রদর্শিত অর্থ রয়েছে এবং বৈধ আয়ের উৎস দেখানোর সুযোগ নেই, তাদের নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর পরিশোধের মাধ্যমে সেই অর্থ বৈধ করার সুযোগ দেয়া যেতে পারে। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, দেশের চাহিদার তুলনায় বর্তমানে ব্যাংকের সংখ্যা অনেক বেশি। শুধু প্রভাবশালী ব্যক্তি বা সংসদ সদস্য হলেই ব্যাংক বা লিজিং কোম্পানি প্রতিষ্ঠার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা থেকে সরে আসতে হবে। জনগণের অর্থ ব্যয় করে দুর্বল ব্যাংক টিকিয়ে রাখার পরিবর্তে ব্যাংকের সংখ্যা কমিয়ে খাতটিকে আরও কার্যকর ও শক্তিশালী করা দরকার।
অর্থ পাচারের প্রসঙ্গ তুলে মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর থেকে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কথা বিভিন্ন সময়ে বলা হলেও এ ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
তিনি আরও বলেন, অর্থ যেখানে নিরাপদ বলে মনে হয়, সেখানেই চলে যায়। তাই পাচার হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগের পাশাপাশি দেশে এমন আর্থিক ও আইনি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ দেশের ভেতরেই তাদের অর্থ রাখতে আস্থা পায়।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের প্রস্তাবটি ভারতের ২০১৬ সালের নোট বাতিলের সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেয়। ওই বছরের ৮ নভেম্বর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ করেই প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোটের আইনগত বৈধতা প্রত্যাহারের ঘোষণা দেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!