- রিয়াজুল হক সাগর, রংপুর
- প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৯:৪৪ পিএম
৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
লালমনিরহাট জেলার আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
সোমবার (২২ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে নাড়িয়ার বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ওই শিক্ষকের নাম আলিম উদ্দিন (২৬)। তিনি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ি চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদ্রাসার শিক্ষক।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গতকাল অভিযুক্ত শিক্ষক আলিম উদ্দিন প্রবেশ করেন। একপর্যায়ে ওই গৃহবধূকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণ করেন।
বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা আদিতমারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়। এদিকে ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবার সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকালে তিনি নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা হিসেবে রুজু করেন।
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ‘ভুক্তভোগী গৃহবধূর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!