- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ ০৬:৩০ পিএম
৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
যবিপ্রবি প্রতিনিধি:
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, ফেডারেশনের পতাকা ও স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। আগামী ০২ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সকলকে স্বাগত জানিয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “ব্যাডমিন্টন কেবল একটি খেলা নয়; এটি ক্ষিপ্রতা, ধৈর্য, কৌশল, শৃঙ্খলা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অসাধারণ সমন্বয়। কোর্টের প্রতিটি পয়েন্টের লড়াইয়ে খেলোয়ারদের যে উদ্দীপনা ও নিষ্ঠা দেখা যায়, তা আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী করে তোলে। ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় ও পরিমণ্ডল থেকে আসা এই প্রতিযোগীদের অংশগ্রহণ আমাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের এক নতুন সেতুবন্ধন তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।”
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “আগত অতিথি ও খেলোয়াড়দের যথাযথ সম্মান ও আপ্যায়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে অতীতের কোনো বিষয় সামনে না এনে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার অন্যতম সেরা একটি আসর উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে অংশগ্রহণকারীদের সুন্দর স্মৃতি উপহার দেওয়া যায়। আগত সবাই সুস্থ ও নিরাপদ থাকুক এবং ভালো খেলুক-এই প্রত্যাশা করি।”
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, খেলা পরিচালনা ও বাইলজ উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত টিম ম্যানেজার এবং কোচবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।
এই বিভাগের আরো খবর
-
দেশে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রসারে নতুন প্রতিভাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে ‘জুলকান বিটডাউন ৩’।...
-
ভোলা।।ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পতিত আওয়ামী...
-
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (বিইউআরএস) ২০২৬-২৭ মেয়াদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!