- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬ ০৫:৩৬ পিএম
২৪ ঘন্টার মধ্যে গোপালগঞ্জের দুই কৃষকসহ তিনজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ২৪ ঘন্টার মধ্যে গোপালগঞ্জের আলাদা তিনটি স্থান থেকে দুই কৃষকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১৬ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলার ভট্টাচার্যের কান্দি গ্রামের একটি খাল এবং দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম ও কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজ বসত ঘর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
সংশিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব জানান, গতকাল শনিবার (১৫ আগষ্ট) বাড়ীর অদূরের জমিতে পাট কাটতে যান মিটু খলিফা। পাট কাটা শেষে খাল সাঁতরে বাড়ীতে আসার সময় নিখোঁজ হন তিনি। এসময় পরিবারের লোকজন খোঁজ করেও সন্ধান না পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসও খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরে আজ সকালে মুকসুদপুর উপজেলার ভট্টাচার্যের কান্দি গ্রামের খালে কৃষক মিটু খলিফার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
অপর দিকে, নেশার টাকা নিয়ে বাবা সাথে ছেলে শান্ত মোল্যার (২০) কথা কাটাকাটি হয়। পরে নিজ ঘরের অড়ার সাথে ফুলে আত্মহত্যা করে শান্ত। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
অন্যদিকে, কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজের বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় বাবুল মিয়া নামে অপর এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী'র দাবী বাবুল মাদকাসক্ত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!