শিরোনামঃ

১বছরেও বঞ্চিত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত  করেনি -ডিজি মশিউর রহমান



কুমিল্লা প্রতিনিধিঃ



কুমিল্লা থেকে গত ২০২৫ ও ২০২৬ সালে বঞ্চিত ৫৪জন জুলাই যোদ্ধাদের নাম গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য জুলাই গণঅভ্যুত্থান সেলে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করেন কুমিল্লা জেলা প্রশাক ও জেলা সিভিল সার্জন।



এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ সেসব বঞ্চিত ৫৪ জন জুলাই যোদ্ধাদের নাম গেজেটে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা প্রদান করলেও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের ডিজি মশিউর রহমানের হস্তক্ষেপে বঞ্চিত জুলাই যোদ্ধাদের নাম গেজটভুক্ত হয়নি।



এরই সূত্র ধরে গত ৭ এপ্রিল(মঙ্গলবার) দুপুরে প্রায় ৫৪জন বঞ্চিত  জুলাই যোদ্ধারা ক্ষিপ্ত হয়ে জুলাই গণঅভ্যুত্থানের ডিজি মশিউরকে প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে উপরের নির্দেশনা ও আশ্বাস পেয়ে বঞ্চিত জুলাই যোদ্ধারা জুলাই গণঅভ্যুত্থানের ডিজির কার্যালয় ত্যাগ করেন। বর্তমান সরকারের প্রতি দাবি তুলে ৫৪ জন বঞ্চিত জুলাই যোদ্ধারা বলেন, কোন এক অদৃশ্য শক্তির কবলে পরে জুলাই গণঅভ্যুত্থান ডিজি মশিউর রহমান প্রকৃত জুলাই যোদ্ধাদের নাম গেজেট করছেন না। অথচ একজন সরকারি কর্মকর্তা কুমিল্লার বর্তমান সিভিল সার্জন  ডা.আলী নূর মো: বশির আহমেদ কিভাবে জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন। এ নিয়ে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর ডিজির কার্যালয়ে চরমে অবস্থান করেন জুলাই যোদ্ধারা।



বঞ্চিত জুলাই যোদ্ধারা বলেন, যদি গেজেট না করেন তাহলে কেন আমাদের বিষয়গুলো কুমিল্লা থেকে এনএসআই,ডিজিএফআই, জেলা প্রশাসক ও সিভিল সার্জন তদন্ত পূর্বক চিঠি দিলো। নাম অন্তর্ভুক্ত করার সুপারিশ জুলাই গণঅভ্যুত্থানে আসলেও তা কোন অপশক্তির দ্বারা বন্ধ করা হয়েছে বলে জুলাই যোদ্ধারা দাবি করছে। রবিউল নামের এক বঞ্চিত প্রকৃত জুলাই যোদ্ধা প্রতিবেদককে বলেন, কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিয়ে তা তদন্ত করে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের ডিজির নিকট পাঠানো হয়।



চলতি বছরের ৯ ফেব্রুয়ারী সর্বশেষ স্বাস্থ্য  মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ জুলাই গণঅভ্যুত্থান ডিজির নিকট বঞ্চিত ৫৪ জনকে গেজেটভুক্ত করার জন্য অনুরোধ করে নোটিশ প্রদান করেন। তবে, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানের ডিজি বরাবর নোটিশ করলেও তা কর্ণপাত না করে গেজেটভুক্ত করেননি জুলাই গণঅভ্যুত্থানের ডিজি মশিউর রহমান।



এ বিষয়ে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের ডিজি মশিউর রহমানের সাথে কথা বললে তিনি জানান, উপরের নির্দেশ পেয়ে আমি ৫৪ জনকে গেজেটভুক্ত করেনি। এ ক্ষেত্রে ডিজি মশিউর রহমান কোন দাপ্তরিক নির্দেশনার প্রমাণাদিও দেখাতে পারেননি সাংবাদিক ও গেজেট থেকে  বঞ্চিত প্রকৃত  জুলাই যোদ্ধাদের। 




এদিকে বঞ্চিত ৫৪ জন জুলাই যোদ্ধারা সাংবাদিকদের আরো বলেন, আমরা দেড় বছর পূর্বে আবেদন করেছি। স্ব- স্ব জেলা থেকে তদন্ত প্রতিবেদন আসলেও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের ডিজি মশিউর রহমান আমাদের গেজেটভুক্ত করতে অনীহা প্রকাশ করেন। অতিসত্বর আমাদের কে গেজেটভুক্ত করার অনুরোধ করছি না হয় কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আমরা আদায়  করবো।




এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?