- প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১০:৩৮ এএম
১৯৯৯ ব্যাজের পক্ষ থেকে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটিকে সংবর্ধনা
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)
সাংবাদিকতার মাধ্যমে সমাজের সত্য তুলে ধরা ও জনস্বার্থে নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটিকে সংবর্ধনা প্রদান করেছে ১৯৯৯ ব্যাজের সদস্যরা।
শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময়ে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিট কার্যালয়ে একটি মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৯৯ ব্যাজের সাবেক ও বর্তমান সদস্যদের পাশাপাশি আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, “সত্য, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা নিয়মিতভাবে তুলে ধরছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
এ সময় আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সংবর্ধনার জন্য ১৯৯৯ ব্যাজ ও আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মান তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!