- প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬ ০৭:২২ পিএম
১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন, বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ১৫ আগষ্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়ছে।
জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানাগেছে, ১৫ আগষ্টকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স-এর তিনটি গেট ও এর আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ, এপিবিএন ও সাদা পোষাকে আইন-শৃংখলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
আজ শুক্রবার (১৪ আগষ্ট) বেলা পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ-এর নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএনসহ আইন-শৃংখলা বাহিনীর যৌথটহল বের করা হয়। টহলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকায় গিয়ে-আবার জেলা শহরে এসে শেষ করে।
এদিকে, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
বিজিবিসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনী মোতায়েনের কথা নিশ্চিত করে পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বলেন, জেলার আইন-শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বলেন, গোপালগঞ্জ শান্তির জেলা, গত ১লা আগস্ট থেকে এ পর্যন্ত এখানে কোন ধরনের সহিংস ঘটনা ঘটেনি। আশাকরি আগামীকালও (আজ শনিবার) কিছু হবে না। তারপরও ১৫ আগস্ট জেলার সার্বিক আইনশৃংখলা যাতে কোন অবনতি না ঘটে তার জন্য বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনী সর্বদা সতর্ক থাকবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, ১৫ আগস্টে জেলার আইন-শৃংখলার যাতে কোন অবনতি না ঘটে তার জন্য ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আজ থেকেই বিজিবি মোতায়েন হয়েছে। আগামীকাল আইন-শৃংখলা বাহিনীকে তারা সহায়তা করবে। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!