- প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ০৭:৩১ পিএম
১০ বিজিবি'র অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক
আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা জেলা প্রতিনিধি//
কুমিল্লায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম আমানগন্ডার বিওপি চেক পোষ্টের সদস্যরা ভারতীয় শাড়ি আটক করেছে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় পণ্য সরবরাহকৃত চোরাকারবারীরা পালিয়ে যায়।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ১০ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ ভারতীয় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আমানগন্ডা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত অভিযান পরিচালনাকালে ভারতীয় সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান হতে ১০ বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে।
যার আনুমানিক মূল্য- ৩৩ লাখ ৯০ হাজার টাকা। উল্লেখ্য, জব্দকৃত ভারতীয় অবৈধ শাড়ি সমূহ আইনের বিধি মোতাবেক কুসিল্লা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
১০ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান রোধে ১০বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং ভারতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণেও বিজিবির সদস্যরা বিশেষ ভূমিকা রাখছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!