- প্রকাশিত: ২ মে ২০২৬ ১০:৫১ এএম
“১ মে দিবসের অঙ্গিকার—শ্রমিকের ন্যায্য অধিকার” শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধের আহ্বান
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী আদর্শে সমাজ গঠনের লক্ষ্যে জিয়ানগরে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আল্লামা সাঈদীর কনিষ্ঠ পুত্র নাসিম বিন সাঈদী।
প্রধান অতিথির পর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্পাদক মাওলানা আব্দুল হাই।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল। সমাবেশের সভাপতিত্ব করেন
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুন হোসাইন।
র্যালিটি সরকারি ইন্দুরকানী কলেজ মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শ্রমিকের অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। মহানবী (সা.) নির্দেশ দিয়েছেন—শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে। শ্রমিকদের প্রতি অবিচার, শোষণ ও বঞ্চনা ইসলামের দৃষ্টিতে গুরুতর অন্যায়।
বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করতে হবে। ইসলামী বিধান অনুযায়ী মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার ও দায়িত্বশীলতা থাকলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
র্যালি শেষে শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!