- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ১১:০১ পিএম
যবিপ্রবিতে রাস্তা নির্মাণে প্রকৌশল দপ্তরের ত্রুটিপূর্ণ কাজ, পুনরায় কাজের নির্দেশ উপাচার্যের
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হল ও মুন্সী মেহেরুল্লাহ হল সংলগ্ন রাস্তায় ব্লক বসানোর কাজে প্রকৌশল দপ্তরের গাফিলতির অভিযোগ উঠেছে। এদিকে পরিদর্শনে এসে কাজে অসঙ্গতি পেয়ে পুনরায় নির্মাণের নির্দেশ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ।
সরজমিনে গিয়ে দেখা যায়, ২ ডিসেম্বর(মঙ্গলবার) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল সংলগ্ন রাস্তায় ইট-পাথর যুক্ত বালু ফেলে তার ওপর ব্লক বসানোর কাজ চলছে। সেখানে সংশ্লিষ্ট দপ্তরের কোনো তদারকি দেখা মেলেনি। নির্মাণ শ্রমিকরা প্রয়োজনীয় সরঞ্জামাদি ছাড়ায় হাত দিয়ে অনুমান করে ব্লক বসাচ্ছেন। এতে ব্লক থেকে ব্লকের ফাঁকা জায়গার পরিমাণ অনেক বেশি আছে, বিভিন্ন জায়গায় উঁচু নিচু রয়েছে। কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক দৃশ্যমান কাজের এসব ত্রুটি ধরেন। সেসময় দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও সাইট ভিজিটরদের কাউকেই সেখানে পাওয়া যায়নি। এসব দেখে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে উপস্থিত শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে হল সংলগ্ন রাস্তায় পানি জমে থাকতো, এরপর আমরা বারবার দাবি জানানোর পর রাস্তার কাজ শুরু করলেও আর যেন শেষ হচ্ছে না। রাস্তায় ব্লক বসানোর ত্রুটিপূর্ণ, মাপজোখে গড়মিল ও অপেশাদার কাজ শিক্ষার্থীরা প্রত্যক্ষ করলাম। কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটা সার্বক্ষনিক পর্যবেক্ষণের জন্য প্রকৌশল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কাউকে সেখানে উপস্থিত দেখিনি। তাহলে ইঞ্জিনিয়ারিং দপ্তর কি করে? তাদের কাজ কি? প্রায় সকল কাজে আমরা ইঞ্জিনিয়ারিং দপ্তরের চরম অবহেলা লক্ষ্য করছি। উন্নয়নের নামে বছর বছর সংস্কারের সুযোগ তৈরি করে জনগনের কষ্টার্জিত বাজেট অপচয়ের এমন কার্যক্রম কাম্য নয়। পরিকল্পিতভাবে টেকসই রাস্তা নির্মাণ না করলে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
এ বিষয়ে জানতে প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনকে ফোন দিয়েও পাওয়া যায়নি।
পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদের নজরে আনলে তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তিনি দেখতে পান কাজে অবহেলা, নিম্নমানের তদারকি এবং অপেশাদারিত্ব রয়েছে। তাৎক্ষণিকভাবে উপাচার্য সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের রাস্তায় ব্লক বসানোর কাজটি নতুন করে সঠিক মান বজায় রেখে পুনরায় করার নির্দেশ দেন। একইসাথে ত্রুটিপূর্ণ ব্লকগুলো ব্যবহার না করারও নির্দেশনা প্রদান করেন। এসময় নির্মাণ শ্রমিকদের সঠিকভাবে কাজ দেখিয়ে দিতে দেখা যায় উপাচার্যকে।
উল্লেখ, বিশ্ববিদ্যালয়ের এই হল সংলগ্ন রাস্তাটি কয়েক মাস ধরে নির্মাণাধীন রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। কাজে শীতলতার বিষয়ে একাধিকবার শিক্ষার্থীরা জানতে চাইলে এক দপ্তর আরেক দপ্তরকে দোষারোপ করে বলে জানা যায়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার...
-
★বরিশালে গোলটেবিল বৈঠকে বক্তারাষ্টাফ রিপোর্টার, বরিশালনির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা।"সচেতন, সংগঠিত ও সোচ্চার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!