- প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ০৭:২৩ পিএম
যবিপ্রবিতে ক্লাইমেট অ্যাকশন ক্লাবের যাত্রা শুরু
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ক্লাইমেট অ্যাকশন ক্লাব’-এর যাত্রা শুরু হয়েছে। উক্ত ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সিডিএম বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের মোঃ সজীব সরকার ও সাধারণ সম্পাদক একই শিক্ষাবর্ষের আতিকুর রহমান।
রবিবার (১৬ নভেম্বর) শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণের মাধ্যমে এই ক্লাইমেট অ্যাকশন ক্লাবের নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। পরিবেশ সচেতনতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ক্লাবটির যাতে শুরু হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নাহিদ রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক কে. এম. আবির হাসান সোহান, কোষাধ্যক্ষ মোঃ সাইফ, সাংগঠনিক সম্পাদক এস.কে. সামিহা ইফতাত রিফাহ, দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, ক্রীড়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রনি খান, প্রচার, প্রকাশনা ও সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক স্মৃতি সরকার , জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, বিজ্ঞান, প্রযুক্তি ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মোছাঃ মাইশা সামিহা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ জামান তুহিন এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিজয় সাহা অংকন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!