- প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৮:০৪ পিএম
যবিপ্রবিতে ইলেকশন অলিম্পিয়াড অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) 'ইয়ুথ ইন্ডিং হাঙ্গার' বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ইলেকশন অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল দশটায় যবিপ্রবির অধ্যাপক মোঃ শরীফ হোসেন কেন্দ্রীয় গ্যালারীতে অনুষ্ঠিত হয় এ ইলেকশন অলিম্পিয়াড। 'দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ এর অর্থায়নে অলিম্পিয়াডটির আয়োজন করে যবিপ্রবির ইয়ুথ ইন্ডিং হাঙ্গার শাখা। ইলেকশন অলিম্পিয়াডে ছিল বহুনির্বাচনী পদ্ধতিতে কুইজ, উপস্থিত বক্তব্য, প্রশ্নোত্তর পর্ব এবং অলিম্পিয়াডে সেরা ১০ জন বিজয়ীকে সার্টিফিকেট ও সম্মাননা স্বারক প্রদান ও স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করা হয়।
যবিপ্রবির ইয়ুথ ইন্ডিং হাঙ্গার শাখার কো-অর্ডিনেটর মোঃ মেহেদী হাসানের(মেহরাব) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ইন্ডিং হাঙ্গারের যশোর অঞ্চলের আঞ্চলক সমন্বয়কারী খোরশেদ আলম, অধীশ দাশ। অলিম্পিয়াডে সঞ্চালনা করেন যবিপ্রবি শিক্ষার্থী সাগোতা রানি সাহা, হাসিন আক্তার আলিফ, ইফতেখার মো. লাবিব ও রিতু রানি সাহা।
ইলেকশন অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান বলেন, অলিম্পিয়াড নির্দিষ্ট বিষয়কে আকর্ষণীয়ভাবে শেখায় ও গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরে। সেই ধারাবাহিকতায় ইলেকশন অলিম্পিয়াড তরুণদের একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ার স্বপ্নের সঙ্গে যুক্ত করেছে। সঠিক প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হলে তার প্রভাব সবাইকে ভোগ করতে হয়। তাই যোগ্য প্রার্থীর গুণাবলি সম্পর্কে সচেতনতা তৈরিতে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!