- প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৯ পিএম
যবিপ্রবিতে দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু ১৯ ডিসেম্বর
যবিপ্রবি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেইলর প্রেজেন্ট দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে যবিপ্রবি ডিবেট ক্লাব। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দুইটায় যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নিজস্ব কক্ষে এ সংবাদ সম্মেলন করে যবিপ্রবি ডিবেট ক্লাব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর যবিপ্রবি ক্যাম্পাসে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটি বাংলা এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর।
সংবাদ সম্মেলনে যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব হোসাইন বলেন, বিজয়ের মাস ডিসেম্বর-বাংলাদেশের ইতিহাসে আত্মমর্যাদা, সাহস ও গৌরবের অনন্য প্রতীক। এই বিজয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে যুক্তিনির্ভর চিন্তা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের আহ্বান জানাতে যবিপ্রবি ডিবেট ক্লাব আয়োজন করতে যাচ্ছে "দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫"। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি নাগরিক চেতনা গঠনের এক শক্তিশালী মাধ্যম। বিতর্ক চর্চা যুক্তিনির্ভর চিন্তা শাণিত করে, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা শেখায় এবং দায়িত্বশীল ও সহনশীল নাগরিক তৈরি করে। এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা তরুণদের মধ্যে যুক্তিবোধ, মত প্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক সম্মান আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্বে তারা যুক্তির আলো ছড়িয়ে দেবে।
যবিপ্রবি ডিবেট ক্লাবের এ আয়োজনে প্রেজেন্টিং পার্টনার হিসেবে থাকবেন সেইলর এবং পাওয়ার্ড বাই হিসেবে দ্য সিটি ব্যাংক। ইভেন্ট ডাটা সলিউশন পার্টনার হিসেবে যুক্ত থাকবেন টিম ডাটা ৩৬০। মিডিয়া পার্টনার হিসেবে যবিপ্রবিসাস, আজকের পত্রিকা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, স্টার নিউজ, ডিবিসি গ্রুপ ও দ্য ডেইলি ক্যাম্পাস। ফটোগ্রাফি ও ভিডিও পার্টনার হিসেবে থাকবেন যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি, শাটার আপ ফটোগ্রাফি এবং এসথেটিক জাস্ট। ফুড পার্টনার হিসেবে সেন্ট্রাল ক্যাফেটেরিয়া।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!