- প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৪ পিএম
যবিপ্রবিতে দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
যবিপ্রবি প্রতিনিধিঃ
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। শুক্রবার (১৯ ডিসেম্বর) যবিপ্রবি ডিবেট ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, বিতর্ক মানেই যুক্তি ও পাল্টা যুক্তির সুস্থ চর্চা। এখানে ব্যক্তিগত আক্রমণ কিংবা বিদ্বেষের কোনো স্থান নেই। মহান স্বাধীনতা, জুলাই আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যুক্তিনির্ভর বিতর্ক হোক, এটাই আমার প্রত্যাশা।
অনুষ্ঠানে তিনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন এবং তাঁর শাহাদাত কামনা করেন। একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ওসমান হাদির শাহাদাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি এবং দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক মোতালেব হোসাইন।
দ্বিতীয় জাতীয় এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলগুলো যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করে।
রায়হান রিফাত ও সায়মা রহমান তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান এবং দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির কো-কনভেনর শাহবাজ আহমেদ।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!