- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৮:২২ পিএম
যবিপ্রবিতে দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা মাতাতে আসছে ওয়ারফেজ ও এআরকে
যবিপ্রবি প্রতিনিধি :
“বহ্নিমান একাত্ব, প্রত্যয়ী অনিরুদ্ধে” — এই প্রতিপাদ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা ‘ঋদ্ধ–২০’। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ঢাকার জনপ্রিয় দুই ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবং ‘এআরকে’ ।
আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ অক্টোবর ২০২৫) যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে এবারের কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা। ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, লাইটিং, মিউজিক নাইট এবং চমকপ্রদ আয়োজনের সমাহার।
অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ ।
পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফি বলেন, “কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা আমাদের যবিপ্রবির অন্যতম ঐতিহ্য। সাধারণ শিক্ষার্থীরাই এখানে আয়োজক হিসেবে কাজ করে, যা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। গতবার আয়োজক হিসেবে ছিলাম, এবার বিদায়ী ব্যাচের সদস্য হিসেবে বিষয়টা খুব আবেগের। আমরা চাই এই অনুষ্ঠানটা হোক আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।”
উল্লেখ্য, এবারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি “ঋদ্ধ – ২০” নামে উন্মোচিত করা হয়েছে এবং গতবারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি "উর্নিশ ১৯" নামে উন্মোচিত হয়েছিল।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!