- প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ০২:৩০ পিএম
যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ শুরু
যবিপ্রবি প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ।
অনুষ্ঠানে অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ বলেন, খেলাধুলার এ আয়োজনে শুধু যে খেলাধুলা বা প্রতিযোগিতা হয় এমন না, এখানে বন্ধুত্ব তৈরী হয়, পরস্পরের সাথে সম্পর্ক উন্নয়ন হয় এবং পাশাপাশি আমদের মাঝে নেতৃত্বের গুণাবলি গড়ে উঠে। আমি চাইবো আমার সকল শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় আগ্রহের সাথে অংশগ্রহণ করবে, তারা তাদের জীবনকে বিকশিত করবে এবং দেশ ও জনগনণের সেবা করে যাবে।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ইঞ্জি. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল, পরিবহন প্রশাসক, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরাসহ অন্যান্য শিক্ষকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!