- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১০:৩০ এএম
যবিপ্রবির স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান ( পিইএসএস) বিভাগের অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্যটি জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৩(৫) ধারা মোতাবেক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা-কে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা বলেন, একাডেমিক বিষয়ে এটা আমার কাছে একটা বড় দায়িত্বশীলের জায়গা। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে পেরে সহয়তা করার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব আনন্দ বোধ করছি। আমার প্রয়াস দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে যদি সামান্য সহযোগিতা করতে পারি সেটাই আমার জন্যে ভালো লাগবে। এর আগে আমি দুইবার এই দায়িত্ব পালন করেছি, যেটার কারনে পরিচিত পরিবেশ সব মিলিয়ে আমার কাছে এটা চ্যালেঞ্জ মনে করছিনা। আমি মনে করছি এটা আমার আবার নতুন সুযোগ। বিশ্ববিদ্যালয়ে সেবা দেওয়া, শিক্ষার্থীদের শিক্ষক এবং উন্নয়নে সহযোগীতা করার একটা সুযোগ পাওয়া গেছে, সেই সুযোগটা কাজে লাগাতে চাই।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!