- প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০১ পিএম
যবিপ্রবির সকল সেবা মিলবে এক অ্যাপে
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষার্থীদের তথ্যপ্রাপ্তি সহজ ও দ্রুত করতে নিজস্ব মোবাইল অ্যাপ ‘জাস্ট ডিরেক্টরি’ চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) গুগল প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য এক প্ল্যাটফর্মে আনতেই এই অ্যাপটি চালু করা হয়েছে।
অ্যাপটির মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, নোটিশ, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন সেবা এবং বিভাগসমূহের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এছাড়া একাডেমিক ক্যালেন্ডার, স্নাতক পর্যায়ের ভর্তি সংক্রান্ত তথ্য, বাস সিডিউলসহ বিভিন্ন প্রশাসনিক সেবা—যেমন মিডিয়াম অব ইনস্ট্রাকশন সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, কেন্দ্রীয় রেজিস্ট্রেশন, এনওসি (NOC) গ্রহণের সুবিধাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপ চালুর মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগ আরও গতিশীল হবে এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সেবা গ্রহণ প্রক্রিয়া হবে আরও সহজ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!