- প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৩ পিএম
যবিপ্রবির শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকাল চারটায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদিকে স্বরণ করে বলেন, তোমরা জানো একটি দুষ্কৃতি দল শহিদ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা হারিয়েছি একজন সাহসী কণ্ঠ ও প্রতিবাদী তরুণকে। তার কণ্ঠস্বরে অনুপ্রাণিত হয়ে আজ হাজারো তরুণ কথা বলবে। শহিদ ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। অগণিত মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়া খুব কম মানুষের ভাগ্যে জোটে। তিনি আদর্শ ও সাহসের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। শহিদ ওসমান হাদি আমাদের হৃদয়ে ও সংগ্রামে চিরজীবী হয়ে থাকবেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, তোমরা যে বিভাগে ভর্তি হয়েছো সেটি একটি অফুরন্ত সম্ভাবনাময় বিভাগ। এই ক্যাম্পাসে ভালো হওয়ার যেমন অসংখ্য সুযোগ আছে, তেমনি খারাপ পথে যাওয়ার ঝুঁকিও অনেক আছে। চারটি বছর যদি তোমরা ভুল পথ পরিহার করে সঠিক দিক বেছে নিতে পারো, তবে তোমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল ও সম্মানজনক। কিন্তু যদি এই মূল্যবান সময় শুধু আড্ডা ও অলসতায় নষ্ট করো, তবে পরবর্তী জীবনে তার মাশুল দিতে হবে। তাই আজ থেকেই লক্ষ্য স্থির করো, শৃঙ্খলাবদ্ধ হও এবং নিজেকে গড়ে তোলার কাজে মনোযোগী হও। বিশ্ববিদ্যালয় তোমাকে সুযোগ দেবে, সফল হওয়া সম্পূর্ণ তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
পিইএসএস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নাসিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান, ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ জাফিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড.মোঃ হামিদুর রহমান, প্রভাষক মোঃ ইমান আলি সহ শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থাপনা করেন পিইএসএস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্রেয়া ভৌমিক ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!