- প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ০১:৫১ পিএম
যবিপ্রবির শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সাজিয়াকে হুইলচেয়ার প্রদান
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সাজিয়া সুলতানাকে হুইলচেয়ার প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের এম.আর. খান মেডিকেল সেন্টারে আনুষ্ঠানিকভাবে প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মণ্ডল এ হুইলচেয়ার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল সেন্টারের সেকশন অফিসার এস. এম. সাজেদুর রহমান, সাজিয়ার মা, মেডিকেলের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
জানা যায়, যবিপ্রবির শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সাজিয়া সুলতানা দীর্ঘদিন ধরে হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরা করলেও তার পুরোনো হুইলচেয়ারটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি চলাচলে মারাত্মকভাবে বাধাগ্রস্ত ছিলেন। এতে তার ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা ও পড়াশোনায় বিঘ্ন ঘটছিল। বিষয়টি জানার পর ডা. দীপক কুমার মণ্ডল নিজ উদ্যোগে নতুন হুইলচেয়ার প্রদানের ব্যবস্থা করেন।
এ বিষয়ে ডা. দীপক কুমার মণ্ডল বলেন, “সাজিয়া সুলতানা আমাদের একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার ব্যবহৃত হুইলচেয়ারটি অনেক দিন ধরেই অচল অবস্থায় ছিল। শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করা আমাদের দায়িত্বের অংশ। তার দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে এবং অন্যদের মতো স্বাবলম্বী করে তুলতে এই হুইলচেয়ারটি প্রদান করা হয়েছে।”
নিজের অনুভূতি জানাতে গিয়ে সাজিয়া সুলতানা বলেন, “আমি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছি। হাঁটাচলার অসুবিধার কারণে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারছিলাম না, ফলে পড়াশোনায় ক্ষতি হচ্ছিল। অনেকবার হাঁটার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, এতে পায়ের সমস্যাও আরও বেড়ে যায়। বিষয়টি আমি ডা. দীপক কুমার স্যারকে জানালে তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাকে একটি হুইলচেয়ার উপহার দেন। এর ফলে আমার ক্লাসে যাওয়া-আসা ও দৈনন্দিন চলাফেরা এখন অনেক সহজ হবে বলে আশা করছি।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!