- প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ১০:২৫ এএম
যবিপ্রবির খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি :
পিলো পাসিং, গোলপোস্টে বল ফেলা, রাফেল ড্র এবং পিকনিকসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমালা ও নবীন বরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকাল চারটায় যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের টব দিয়ে বরণ করে নেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম , কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ মো:গালিব, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন ,পিইএসএস বিভাগের প্রভাষক আরমান গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তাঁরা বলেন,বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান,বিজ্ঞান ও দর্শন চর্চার এক উন্মুক্ত মাধ্যম।আজকে যারা নবীন তারাই আগামীতে শিক্ষা ও জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতিকে সঠিক পথে নেতৃত্ব দেবে।বিশ্ববিদ্যালয় তোমাদের উচ্চ শিক্ষার পথকে সহজ করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।আমরা চাই,তোমাদের খুলনার নবীনদের থেকে যেন একজন গোল্ড মেডেলিস্ট বের হয়।শিক্ষা ও গবেষণার মাধ্যমে তোমরা নিজের নামের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নাম ও উজ্জ্বল করো এমনটাই প্রত্যাশা করি।তোমাদের নিজেদের মধ্যে সম্পর্কটা আরো মজবুত করা প্রয়োজন।যারা নতুন দায়িত্ব পেয়েছো তারা নবীনদের নিয়মিত খোঁজখবর রাখবে,পড়াশুনা, নিরাপত্তা ও আর্থিক বিষয় যতটুকু পারো সহযোগিতা করবে। তোমাদের পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার সম্পর্ক যেন বিশ্ববিদ্যালয়ে নজির স্থাপন করে।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!