- প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ০৫:৩০ পিএম
যবিপ্রবির ইইই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে ইইই ক্লাবের পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি.।
ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান বলেন, তোমরা যেনো ভালো কিছু করতে পারো সেজন্য আমরা সব সময় সহয়তা করবো। তোমাদের অর্জনই হবে আমাদের অর্জন। তোমরা ভবিষ্যতে যদি দেশের জন্য উন্নতি করো এগুলো আমাদের জন্য অনেক গর্বের। এছাড়াও পড়াশোনার পাশাপাশি ইংরেজি ভাষার স্কিল অর্জন করো এবং সকলের সাথে যোগাযোগ বাড়াও, তাহলে পরবর্তীতে চাকরীর ক্ষেত্রেও অনেক সুবিধা পাবে।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন বলেন, ইইই বিভাগের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছি যেমন কিভাবে এই বিভাগকে আইইবি স্বীকৃত বিভাগ করা যায়। আমি মনে করি ইইই মানে হচ্ছে ইলিজেবল, ইফিসিয়েন্ট এবং এনার্জিটিক। তোমরা যদি একাডেমিকের পাশাপাশি আরও কিছু সফটস্কিল শিখো তাহলে সফলতার সর্বোচ্চ শিখড়ে পৌঁছাবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে তৈরী করতে হবে, নতুনত্বের সাথে যুক্ত হতে হবে নইতো এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও নিজেকে অচল বলে মেনে নিতে হবে একসময়। নিজেদেরকে ভবিষ্যতের জন্য তৈরী করতে শিখো এবং প্রতিনিয়ত নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, ইইই বিভাগ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সম্ভাবনাময় বিভাগ। নবীন শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর যুগে নিজেদের দক্ষতা ও যোগ্যতায় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। সকল সমালোচনার উর্ধে গিয়ে নিজেদের কাছে যা কিছু আছে, তা নিয়ে কাজ করলে সফলতা আসবে। আমি আশা করি তোমাদের জীবনে যত বাধা আসবে, সেটাকে তোমরা জয় করে সফলতার শিখরে পৌছাবে। বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!