- প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ০৯:২৪ এএম
যবিপ্রবি’র দ্বিতীয় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি
যবিপ্রবি প্রতিনিধি :
“যুক্তির যুদ্ধে হোক চিন্তার মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো সেইলরস্ প্রেজেন্টস দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৫। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ডিবেটিং ক্লাব।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে জাবি ডিবেটিং ক্লাব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ডিবেটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০টি দল অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “তোমরা ক্লাবকে ধরে রাখবে। কারণ ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নেতৃত্ব ও লিডারশিপ গড়ে ওঠে এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়। ডিবেট ক্লাব এসব চর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। বিতার্কিকদের চিন্তাভাবনা ও উপস্থাপনার ধরন অন্যদের থেকে আলাদা হয়। আমি আশা করি, যবিপ্রবি ছাড়াও দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিবেট ক্লাবগুলো আরও উন্নত মানে গড়ে উঠবে। আগামীতেও জাস্ট ডিবেট ক্লাব এ ধরনের আয়োজন করবে বলে প্রত্যাশা করি।”
যাস্ট ডিবেট ক্লাবের সভাপতি ও দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির আহবায়ক মোতালেব হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হোসেন আল মামুন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, সিএসই বিভাগের শিক্ষক নওশিন আমীন শেখ সহ ডিবেট ক্লাবের সাবেক সদস্যবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!