- প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ০৬:৪৬ পিএম
যবিপ্রবির ব্লাড ব্যাংকের ওয়েবসাইট উদ্বোধন
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেলের উদ্যোগে ‘জাস্ট ব্লাড ব্যাংক’-এর নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত এই ওয়েবসাইটের মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা সম্ভব হবে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের দপ্তরে যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ ওয়েবসাইটটির শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, “যবিপ্রবির শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক উদ্যোগ সবসময়ই আমাকে মুগ্ধ করে। জাস্ট ব্লাড ব্যাংকের জন্য এমন একটি আধুনিক ও কার্যকর ওয়েবসাইট চালু হওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে জরুরি মুহূর্তে রক্ত সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল হবে বলে আমি বিশ্বাস করি। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে মানবসেবার এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে এ প্ল্যাটফর্ম আরও সমৃদ্ধ হয়ে বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে কাজ করবে বলে আমি আশা করছি।”
ওয়েবসাইটটির মাধ্যমে ডোনাররা সহজেই নিবন্ধন করতে পারবেন এবং রোগীর স্বজনরা প্রয়োজনীয় রক্তের গ্রুপ দিয়ে অনুসন্ধান করে উপযুক্ত ডোনারদের তালিকা খুঁজে পাবেন। এছাড়াও এতে বর্তমান এক্সিকিউটিভ কমিটির সদস্যদের তথ্য সংযুক্ত থাকবে এবং নিয়মিত রক্তদানকারী ডোনারদের তথ্য সংরক্ষণ করা হবে।
উল্লেখ্য শুধুমাত্র যবিপ্রবির অফিসিয়াল জিমেইল ব্যবহার করে এই ওয়েবসাইটে লগইন করা যাবে।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!