- প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৮ পিএম
যবিপ্রবি উপাচার্যকে লাল কার্ড দেখাল আন্দোলনরত শিক্ষার্থীরা
যবিপ্রবি প্রতিনিধি :
পূর্বঘোষিত পাঁচ দফা কর্মসূচির অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যকে লাল কার্ড দেখিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা “যবিপ্রবির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “দালালি না আজাদি, আজাদি আজাদি”, “ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না”, “আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”, “দালালদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন”, “আমাদের দাবি মানতে হবে”, সহ নানা স্লোগান দেন।
এসময় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তপু ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীরা বারবার শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো আমলে নেয়নি। এর প্রতিবাদ হিসেবেই আজ আমরা লাল কার্ড দেখিয়ে প্রতীকী কর্মসূচি পালন করেছি। এটি কোনো বিশৃঙ্খলা নয়; বরং আমাদের অধিকার ও ন্যায্য দাবির প্রতি প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা। আমরা এখনও আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান চাই।
উল্লেখ্য, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের চরম উদাসীনতা, অপরিকল্পিত উন্নয়নের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি, দীর্ঘদিন ধরে মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা নিয়ে হয়রানি, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি নিয়ে নাটকীয়তা ও তালবাহানা, অভ্যন্তরীণ সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আলোকসজ্জার অভাব এবং একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার প্রতিবাদে গত শনিবার (৩১ জানুয়ারি) শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরে মূলা প্রদান করে প্রতীকী কর্মসূচি পালন করেন।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!