- প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ০৬:৫১ পিএম
যবিপ্রবি উপাচার্যের যোগদান: ফুল নয় বরং দোয়া চাইলেন নবনিযুক্ত উপাচার্য
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবির। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসলে ফুল না নিয়ে সবার কাছে দোয়া চাইলেন তিনি।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আগে সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগের এ তথ্য জানানো হয়।
যোগদানের আনুষ্ঠানিকতার আগে অধ্যাপক ড. ইয়ারুল কবির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন, ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
যবিপ্রবিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, ‘ যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় অনেক এগিয়ে আছে, আমাদের এই একাডেমিক ও গবেষণার কাজকে আরো বেগবান করতে হবে। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে আমি প্রস্তাব পেলেও এই বিশ্ববিদ্যালয় ছিল আমার প্রথম পছন্দ। ’ এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানের আনুষ্ঠানিকতার পর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'জিয়া ট্রি' কর্মসূচির আদলে নিম গাছ রোপণ করলেন নবনিযুক্ত উপাচার্য।
অধ্যাপক ড. ইয়ারুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড বায়োলজিকাল কেমিস্ট্রি বিভাগে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।দীর্ঘ চার দশকেরও অধিক সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি ১৯৮৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগে শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি কুয়েত বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশে পোস্ট-ডক্টরাল গবেষণা ও ভিজিটিং সায়েন্টিস্ট (পরিদর্শক বিজ্ঞানী) হিসেবেও কাজ করেছেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে বরগুনা কালেক্টর স্কুল...
-
মাসুদ রেজা ফয়সাল:দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি...
-
নিজস্ব প্রতিবেদক আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মৌসুমি বায়ু চট্টগ্রাম বিভাগ দিয়ে দেশে প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে...
-
মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। ২০২৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!