- প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ১২:৪৯ পিএম
যবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি রুহুল, সম্পাদক শেখ সাদী
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) এর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্য এশিয়ান এজ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ সাদী ভূঁইয়া। এ নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট চৌদ্দ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রোববার (২১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালকের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকাল সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ সময় নির্বাচন পর্যবেক্ষণে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তারা প্রতিনিধি নির্বাচনের এ গণতান্ত্রিক প্রক্রিয়া দেখে সন্তুষ্টি প্রকাশ করে আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ প্রদান করেন।
এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তফা গালিব, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর খন্দকার, কোষাধ্যক্ষ পদে দ্য ডেইলি সানশাইনের মোঃ রকিবুল হাসান তারেক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মোঃ ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিপোর্ট একাত্তরের রোকাইয়া।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত প্রক্টরের প্রতিনিধি হিসেবে ড. মো. হামিদুর রহমান এবং নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর যবিপ্রবিসাস নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৭ ডিসেম্বর ১২টা মনোনয়ন ফরম বিতরণ, ১৭ ডিসেম্বর দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া হয়। এছাড়া ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ও বিকেল ৩ টায় প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশিত হয়।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!