- প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ০২:৪২ পিএম
যবিপ্রবি ও ইনমাস যশোরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (ইনমাস), যশোরের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা, একাডেমিক উন্নয়ন ও জ্ঞান বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচিত হলো।
সমঝোতা স্মারকের আওতায় যবিপ্রবির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনমাস যশোর যৌথভাবে নিউক্লিয়ার মেডিসিন, মেডিকেল ইমেজিং, রেডিওফার্মাসিউটিক্যালস, রেডিয়েশন থেরাপি, বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন এবং স্বাস্থ্যসেবা প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।
চুক্তি অনুযায়ী, যবিপ্রবির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ইনমাস যশোরে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। এসব ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নিউক্লিয়ার মেডিসিন সংশ্লিষ্ট আধুনিক যন্ত্রপাতি, ক্লিনিক্যাল কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করবে। একই সঙ্গে শিক্ষক ও গবেষকদের জন্য যৌথ গবেষণা, ল্যাব সুবিধা ব্যবহার এবং যৌথ গবেষণা প্রকাশনার সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে একাডেমিক ও ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, সেমিনার, কর্মশালা এবং বিভিন্ন জ্ঞান বিনিময় কার্যক্রম আয়োজনের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।
সমঝোতা স্মারকে ইনমাস যশোরের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক ড. জামিউল হোসাইন। যবিপ্রবির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে স্বাক্ষর করেন বিভাগের চেয়ারম্যান ড. হাসান মোহাম্মদ আল-ইমরান। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ড. মো. মুস্তাফিজুর রহমান, পরিচালক (কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিভিশন), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), ঢাকা এবং এ. টি. এম. গোলাম কিবরিয়া, প্রধান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), ঢাকা।
এছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ড. আনাস আলী, সহকারী অধ্যাপক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মো. মাহমুদুন্নবী, সহকারী রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
তিন বছর মেয়াদি এই সমঝোতা স্মারক ভবিষ্যতে নবায়নের সুযোগ থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই সহযোগিতার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণার মানোন্নয়ন এবং দেশের স্বাস্থ্যসেবা ও নিউক্লিয়ার মেডিসিন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!