- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৬ পিএম
যবিপ্রবি এন্ট্রি ড্রাগ সোসাইটি অব জাস্টের নেতৃত্বে সাগর ও সাজ্জাদ
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাগর হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।
শনিবার (৭ ফেব্রুয়ারী ২০২৬) দুপুর ১২ টায় যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের ব্লাড ব্যাংকের রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রধান উপদেষ্টা মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো: আব্দুর রউফ সরকার আনুষ্ঠানিকভাবে আগামী এক বছরের জন্য নতুন কমিটির ঘোষণা দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মোঃ বিপুল মিয়া, দপ্তর সম্পাদক মাহমুদ ফয়সাল।
নবগঠিত কমিটির সভাপতি সাগর হোসেন বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস গড়তে মাদককে দূরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। নিয়মিত সেমিনার ও ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করবো। পাশাপাশি আসক্ত শিক্ষার্থীদের কাউন্সিলিং ও পুনর্বাসনে পাশে দাঁড়ানোও আমাদের অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সমন্বয়ে যবিপ্রবিকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে সংগঠনটি সর্বাত্মক চেষ্টা চালাবে। প্রতিটি বিভাগে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য শক্তিশালী ভলান্টিয়ার টিম গঠন করা হবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এন্টি ড্রাগ সোসাইটির সাবেক সভাপতি সুমন আলি।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!