- প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ০৯:২৮ পিএম
ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ তরুণরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে - খুবি উপাচার্য
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক ‘ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ এন্ড স্টার্টআপ ফর স্টুডেন্টস (YESS)’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে
আজ ৫ এপ্রিল (রবিবার) শিল্প মন্ত্রণালয়াধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেছে খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, বাংলাদেশ নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বতর্মান সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যার বাস্তবায়ন ক্রমেই দৃশ্যমান হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে চাকরির বাজার সীমিত। তাই চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টি করে অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি জাতির প্রত্যাশা অনেক। তারা যদি নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে, তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উল্লেখযোগ্য সফলতা অর্জন সম্ভব, তাই এ খাতে উৎসাহ দেওয়া জরুরি।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ হাবের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে সিড মানি দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে।
তিনি বলেন, বাস্তবসম্মত আইডিয়া থাকলে উদ্যোক্তা হিসেবে সফল হওয়া সহজ। অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহী। শিক্ষার্থীরা যদি যুগোপযোগী আইডিয়া তৈরি করতে পারে, তবে অর্থায়ন বড় বাধা হবে না। পাশাপাশি সফট স্কিল অর্জনেও গুরুত্বারোপ করেন তিনি।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ রুকনুজ্জামান এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই।
স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার আব্দুস সালাম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের তাসমিয়া ইসলাম তিশা ও ফাহিম খান।
বক্তারা বলেন, তরুণদের সামনে এখন অবারিত সম্ভাবনা। শুধু চাকরি নয়, উদ্যোক্তা হয়ে নিজের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, যা দেশের জন্য গর্বের। উদ্যোক্তা তৈরিতে ইতোমধ্যে শত শত প্রতিষ্ঠান কাজ করছে। তাই ইনোভেটিভ আইডিয়া ডেভেলপ করে তরুণদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তাদের বিকাশে শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম প্রয়োজন। এ ক্ষেত্রে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতের ছোট কোম্পানিগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি প্লেনারি সেশনে উদ্যোক্তা উন্নয়ন, স্টার্টআপ গঠন, মেন্টরশিপ এবং ব্যবসায়িক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এ প্রোগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনার প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
নিউজ ডেস্কঃ সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী "আশা ভোসলে" আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২...
-
রুস্তম ফারাজী,কেশবপুর ।যশোরের কেশবপুর উপজেলায় গত শনিবার সকালে (১১-০৪-২৬) কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ চত্বরে উপজেলা বে-সরকারি নিম্ন মাধ্যমিক...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক মেধাবী শিক্ষার্থীর জীবন যেন হঠাৎ করেই থমকে গেছে একটি “মিথ্যা মামলার” ভারে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!