শিরোনামঃ

গোপালগঞ্জে বাসের চাপায় মোটর সাইকেল চালক নিহত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের চাপায় হামিম মল্লিক (২২) নামে মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত হয়েছে।


আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মোঃ আজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের গদাইখালি মল্লিক বাড়ির ইলিয়াছ মল্লিকের ছেলে ও গোপালগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী। #


ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মোঃ আজাদুর রহমান জানান, মিল্টন বাজার এলাকায় দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকামুখী অপর একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক শিক্ষার্থী হামিম নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?