- প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫ ০২:৫১ পিএম
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সারাদেশের মসজিদে দোয়া
রিপোর্ট ৭১,বরিশাল প্রতিনিধি।
গত ২২ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হন। এই ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে আসে।
আজ শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে বরিশালসহ দেশের বিভিন্ন জেলার মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মুসল্লিরা দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বরিশালের বিভিন্ন জামে মসজিদ,এবং মাদ্রাসায় স্বতঃস্ফূর্তভাবে ইমামদের নেতৃত্বে দোয়া অনুষ্ঠিত হয়। অনেক মসজিদে এ সময় দোয়ার পাশাপাশি বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মার শান্তি কামনায় তারা এই দোয়ায় অংশ নিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
তারিখ ঃ ২৫ জুলাই ২০২৬সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ...
-
পিরোজপুর প্রতিনিধি:টানা কয়েক দিনের ভারী বর্ষণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি থেকে জিলবাড়ি পর্যন্ত এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কের একাধিক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!