- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১০:৫৪ এএম
উপাচার্যের সঙ্গে বেরোবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সদস্যরা।
আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপাচার্য নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তোমাদের লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আমি বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে একইসঙ্গে গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রশাসনকেও সঠিক পথে চলতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুধু প্রশাসনের নয়, এটি শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও গবেষণামুখী উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। প্রেসক্লাব সে পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!