- প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ০৮:৫৯ এএম
তরমুজবোঝাই ট্রলার ডুবে ভেসে গেল কৃষকের স্বপ্ন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বঙ্গোপসাগরের মোহনায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় পানিতে ভেসে গেছে বিপুল পরিমাণ তরমুজ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এক তরমুজ চাষি। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দুঃখ প্রকাশ করছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায়, সাগরের ঢেউয়ের মাঝে ভাসছে শত শত তরমুজ, দেখে মনে হয় এ যেন তরমুজের বন্যা। স্রোতের বেগে ভেসে যাচ্ছে বিশাল আকৃতির একেকটি তরমুজ, পাশেই ছোট ট্রলার থেকে এগুলোকে কুড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার (১৫ মার্চ) বিকেলে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা এলাকার আবুমিয়ার স্লুইসঘাট এলাকা থেকে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিক্রির উদ্দেশে ট্রলারে করে তরমুজগুলো পার্শ্ববর্তী গলাচিপা উপজেলায় নিয়ে যাচ্ছিলেন কৃষক ইলিয়াস গাজী। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে বঙ্গোপসাগরের মোহনায় বৈরী আবহাওয়া ও ঢেউয়ের কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা তরমুজগুলো পানিতে পড়ে গিয়ে নদীর স্রোতে ভেসে যেতে শুরু করে। এ সময় আশপাশে থাকা কয়েকটি ট্রলারের লোকজন ছুটে এসে তরমুজগুলো উদ্ধার করার চেষ্টা চালালেও বিপুল পরিমাণ তরমুজ স্রোতে ভেসে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করতে সক্ষম হন।
স্থানীয় তরমুজ চাষিরা জানান, এ ঘটনায় তরমুজের মালিক কৃষক ইলিয়াস গাজীর আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। তার ঘামঝরা পরিশ্রমে উৎপাদিত এ তরমুজগুলো এভাবে ভেসে যাওয়া খুবই বেদনার। তারা আরও বলেন, হঠাৎ বৈরী আবহাওয়া ও সাগরের ঢেউয়ের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে, ফলে কৃষক ও ট্রলারচালকদের ঝুঁকি নিয়ে নদী ও সাগরপথে পণ্য পরিবহন করতে হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!