- প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ০৫:৩৭ পিএম
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে কৃষিসিনেমা প্রদর্শন
বরিশাল:
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ফরিদপুরে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) হলরুমে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিচালক (প্রশিক্ষণ উইং) লুবনা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিআইর অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর।
বরিশালের কৃষি তথ্য সার্ভিস, ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং যশোরের সিমিট বাংলাদেশের যৌথ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্লা, এটিআইর উপাধ্যক্ষ আব্দুল কাদের সরদার এবং ডিএইর প্রশিক্ষণ উইংয়ের উপপরিচালক (কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন) মো. কবির হোসেন। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, সিমিট বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্মকর্তা কে এম জসিম উদ্দিন, কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, ফরিদপুর এটিআইর শিক্ষার্থী আলপনা আজাদ, এবং মো. জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশগঠনে তোমাদের ভালোভাবে পড়াশুনা চালিয়ে যেতে হবে। তবেই উত্তম কর্মসংস্থানের সুযোগ পাবে। আর তখন জীবন হবে সুখময়।
চলচ্চিত্র প্রদর্শনে কুইজ সংযোজন করায় অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৯ জন কুইজ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। কুইজ বিজয়ীরা হলেন-শরীফা মেহেরীন, সামানিয়া জান্নাতী, আছিয়া আক্তার, লিজন খান, মোহাম্মদ তামিম, জান্নাতুল ফেরদৌস, জুয়েল গাইন, মিম এবং মো. আশিকুর রহমান।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!