- প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ০৫:১৫ পিএম
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা কর্মবিরতি স্থগিত করায় গোপালগঞ্জে বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : চার দফা দাবী আদায়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা কর্মবিরতি স্থগিত করায় গোপালগঞ্জে বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে শিক্ষার্থীদের মাঝে। স্থগিত হওয়ায় পরিক্ষা সময়মত নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষকরা।
জানাগেছে, গত ১ ডিসেম্বর থেকে দাবী আদায়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কর্মবিরতি ডাক দেয়। প্রথম দিন জেলার ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কোন পরীক্ষা অনুষ্ঠিত না হলেও ২ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার রাতে কর্মবিরতি তুলে নেয়া হলে আজ বুধবার সকালে জেলার ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানায়, প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় আমাদের প্রস্তুতিতে কিছুটা সমস্যা হয়েছে। একই বিষয়ে আবার প্রথম থেকেই প্রমস্তুতি নিতে হবে। আমাদের জানানো হয়েছে ৮ তারিখে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ফলে ফলাফলে প্রভাব পরার আশংকা করছে শিক্ষার্থীরা।
এস এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, ২১ বছর ধরে আমরা বঞ্চিত রয়েছি। যে কারনে আমরা ১ ডিসেম্বর থেকে আন্দোলনে গিয়েছিলাম। ইতিমধ্যে আমাদের আন্দোলন স্থাগিত হওয়ায় আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি সেই পরিক্ষা ৮ ডিসেম্বর নেয়া হবে এবং পরীক্ষার ফলাফলে কোন প্রভাব পড়বে না। শিক্ষার পরিবেশ ঠিক রাখতে দ্রুত তাদের দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে শিক্ষকরা। #
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!