- প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:১৭ পিএম
শরিফ ওসমান হাদির মৃত্যুতে গোপালগঞ্জে বিক্ষোভ, গোবিপ্রবিতে শিক্ষার্থীদের দোয়া-মোনাজাত, বঙ্গবন্ধ কর্ণার ও ৫ শিক্ষকের অপসারনে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা।
এসময় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর নাম পাল্টে শহীদ হাদি চত্বর নাম রাখে তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্ণার ও জুলাই আন্দোলন বিরোধী ৫ শিক্ষকের আপসারনের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিপ্লবী ছাত্র জনতা মঞ্চের মুখপত্র আজিজুর রহমান শান্ত বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের নাম পরিবর্তণ করে শহূদ হাদি চত্বর নামফলক টাঙিয়ে দেয়া হয়। এখন থেকে জয়বাংলা চত্বরের নাম শহীদ হাদি চত্বর নামে ডাকা হবে বলে তারা ঘোষনা দেন। পরে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা দোয়া ও মোনাজাত করেন।
এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর বই সরিয়ে নেয়া এবং জুলাই আন্দোলনে বিরোধীতাকারী ৫ শিক্ষকের অপসারেনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে প্রশাসন কোন পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়া হবে বলেও জানান তারা।
ওই ৫ শিক্ষক হলেন, জয়নব বিনতে হোসেন, ইমদাদুল হক শরীফ, সোলাইমান হোসেন মিন্টু, হাবিবুর রহমান ও জাকিয়া সুলতানা মুক্তা।
অপরদিক, শরিফ ওসমান হাদির মৃত্যুতে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বদলীয় জুলাই ঐক্য নামে একটি সংগঠন। তারা এ ঘটনায় সাথে জড়িত, ইন্ধনদাতা, অর্থদাতা সহ সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।
এছাড়া, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মরহুম শরিফ ওসমান বিন হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র-জনতা মঞ্চের মুখপত্র আজিজুর রহমান শান্ত বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি খুন, গুম, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদ করে যাচ্ছিলেন। ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় নিষিদ্ধ ছাত্রলীগের সহযোগীতায় গুলি করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা রাতে বিক্ষোভ মিছিল করেছিলাম। আজ জুম্মাবাদ মসজিদে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি। এরপর আমরা বিক্ষোভ মিছিল করে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জয়বাংলা চত্বরের নাম পরবির্তন করে শহীদ হাদি চত্বর নামকরন করেছি। এখন থেকে এটি শহীদ হাদি চত্বর নামে হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর বই সরিয়ে নিতে এবং জুলাই আন্দোলনে বিরোধীতাকারী ৫ শিক্ষকের আপসারনের আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে কোন ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!