- প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ০৩:৩৩ পিএম
সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার প্রায় ২০ হাজার মানুষের আগাম ঈদ উদযাপন
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার বিভিন্ন গ্রামে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রায় ২০ হাজার মানুষ।
শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। সকালে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত প্রধান জামাতে বরগুনা সদর ও বেতাগী উপজেলার বিভিন্ন বয়সী শতাধিক মুসল্লি অংশ নেন। একইভাবে আমতলী, তালতলী ও বামনা উপজেলার বিভিন্ন গ্রামেও সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারী চান মিয়া ও কাশেম মৌলভীর মাধ্যমে এ অঞ্চলে এই প্রথার সূচনা হয়। সেই ধারাবাহিকতায় বরগুনা সদর, বেতাগী, বামনা, আমতলী ও তালতলীর অন্তত ১৫টি গ্রামের সহস্রাধিক পরিবার এখনও সৌদি আরবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যসব এলাকার মতোই নতুন পোশাকে সজ্জিত হয়ে ঈদগাহে জড়ো হন নানা বয়সী মানুষ। নামাজ শেষে কোলাকুলি, কুশল বিনিময় এবং কাদেরিয়া চিশতিয়া তরিকার খানকায় কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন তারা। পরে বিভিন্ন বাড়িতে ফিন্নি, পায়েস, সেমাইসহ নানা খাবারের আয়োজন করা হয়।
ঈদের নামাজে অংশ নেওয়া শিশু রায়হান মল্লিক জানায়, আমার বন্ধুরা একদিন পর ঈদ করে, আর আমি একদিন আগে নতুন জামা পরে ঈদ করি—এতেই আমার অনেক আনন্দ লাগে।
স্থানীয় প্রবীণ বাসিন্দা আব্দুল গণী মল্লিক বলেন, প্রায় দুই শতাব্দী ধরে আমাদের এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চলে আসছে। আমরা পূর্বপুরুষদের সেই ধারাই অনুসরণ করছি।
বরগুনা থেকে নামাজে অংশ নিতে আসা ফজলুল হক জানান, মির্জাখিল দরবার শরীফের নির্দেশে এই অঞ্চলে এমন ধর্মীয় রীতি চালু হয়। সেই থেকে আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করছি।
এবিষয়ে ঈদের নামাজে জামাতের ইমাম মো. ফজলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে এভাবে ধর্মীয়
আচার-অনুষ্ঠান পালিত হয়ে আসছে। তবে আগের তুলনায় এখন অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কমেছে।
ঐতিহ্যবাহী এই প্রথা এখনও বরগুনার বিভিন্ন গ্রামে ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে টিকে আছে।
এই বিভাগের আরো খবর
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!