- প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৮:১২ পিএম
শনিবার যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, অফিসসমূহ খোলা
যবিপ্রবি প্রতিনিধি:
আগামীকাল শনিবার ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অফিসসমূহ খোলা থাকবে। শুক্রবার বিকাল ৪ টায় সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সমন্বয়ে জরুরী ভিত্তিতে এক অনলাইন মিটিংয়ে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল যবিপ্রবিতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!