- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ০৯:১২ এএম
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে খুবিতে শুরু হচ্ছে ‘কথা সংগ্রহ উৎসব ২০২৬’
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তা ও সাহিত্যিক মনন বিকাশের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ভিন্নধর্মী আয়োজন ‘কথা সংগ্রহ উৎসব২০২৬’।
উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন বৃহত্তর রংপুর–দিনাজপুর ছাত্রকল্যাণ অ্যাসোসিয়েশন (জিআরডিএ)।
আয়োজকরা জানান, শব্দ, ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও অনুভূতির গল্পগুলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে তরুণদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের উৎসবে প্রতিযোগিতার জন্য রাখা হয়েছে তিনটি বিশেষ বিভাগ - ছোটগল্প লিখন, চলচ্চিত্র পর্যালোচনা এবং কবিতা আবৃত্তি। ‘ছোটগল্প লিখন’ বিভাগে প্রতিযোগীদের খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উত্তরবঙ্গকে কেন্দ্র করে গল্প লিখতে হবে। আর ‘চলচ্চিত্র পর্যালোচনা’ বিভাগে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ বা ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত যেকোনো চলচ্চিত্র নিয়ে বিশ্লেষণধর্মী লেখা জমা দেওয়া যাবে।
এছাড়া কবিতা আবৃত্তি বিভাগ রাখা হয়েছে ঐচ্ছিকভাবে। এই বিভাগে অংশগ্রহণকারীদের নিজের আবৃত্তির ভিডিও ধারণ করে জমা দিতে হবে। তবে ভিডিওতে কোনো ধরনের কৃত্রিম শব্দ সংযোজন বা ভিডিও সম্পাদনা করা যাবে না বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।
আগামী ১২ মার্চ থেকে শুরু হয়ে প্রতিযোগিতার লেখা ও ভিডিও জমা দেওয়া চলবে ২০ মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের যেকোনো ডিসিপ্লিনের শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগী চাইলে তিনটি বিভাগেই অংশ নিয়ে নিজের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাবেন।
প্রতিযোগীদের লেখা বা ভিডিও সংগঠনের নির্ধারিত ইমেইল ঠিকানায় (grdaofku@gmail.com) পাঠাতে হবে। জমা দেওয়ার সময় অবশ্যই শিক্ষার্থীর পূর্ণ নাম, ডিসিপ্লিন, ব্যাচ ও ইমেইল ঠিকানা উল্লেখ করতে হবে।
আয়োজনের পুরস্কার ও স্বীকৃতি প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম বলেন, “প্রতিটি বিভাগের শীর্ষ তিনজন বিজয়ীর জন্য থাকবে বিশেষ পুরস্কার। পাশাপাশি শীর্ষ পাঁচজনকে দেওয়া হবে বিশেষ সনদ। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী পাবেন অংশগ্রহণের স্বীকৃতিপত্র।”
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রকাশ ও সাংস্কৃতিক চর্চা আরও বিস্তৃত হবে বলে আশা করছেন আয়োজকরা।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!