- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:৪১ পিএম
শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে যবিপ্রবির প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির ব্যার্থতা দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে আংশিক পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য জানান, নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইন্জি. ইমরান খান এবং সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভীদ আঞ্জুম ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান। বাকি সহকারী প্রক্টররা এখনো স্বপদে বহাল রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ নভেম্বর) যবিপ্রবির এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংকে কেন্দ্র করে শিক্ষার্থী ও আমবটতলা বাজারের স্থানীয়রা সংঘর্ষে জড়ালে প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। সংঘর্ষের তিন ঘন্টা পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাস্থলে উপস্থিত করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ড. এম আর খান মেডিকেল সেন্টারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুনকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!