- প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ০২:০৯ পিএম
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চলছে প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। ১৫ ই এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিকের এই বৃত্তি পরীক্ষা। এবারের বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের রয়েছে ব্যপক বিতর্ক ও ক্ষোভ। এবারের বৃত্তি পরীক্ষায় মেহেন্দিগঞ্জ উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বালক ৬৬২ ও বালিকা ১১৫৩ মোট ১৮১৫ জন। উপজেলায় ১৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে বালক ৩০১ ও বালিকা ৫০৫ মোট ৮০৬ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেননি। অভিভাবক রফিকুল ইসলাম ও মোর্শেদা বেগম তীব্র ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রী জনগণের সাথে তামাশা শুরু করেছে। ডিসেম্বর মাসে এই বৃত্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও অন্তরবর্তী সরকার তখন বৃত্তি পরীক্ষা বন্ধ করে দিয়েছিল। শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে ৪ মাস অতিবাহিত হওয়ার পরে শিক্ষামন্ত্রী হঠাৎ করে পুরোনো বৃত্তি পরীক্ষার ঘোষণা দেয়। আমাদের সন্তানরা ষষ্ঠ শ্রেণীতে ৪ মাস পড়ালেখা করায় পঞ্চম শ্রেণীর কোনো বই-খাতা কিছুই ঘরে নেই। পুরোনো সব বই-পুস্তক পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি খাতাপত্র বিক্রি করে দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রস্তুতি ছাড়া শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবে তা কতৃপক্ষ ভেবে দেখেছে? পরীক্ষার্থী প্রদীপ ও শ্রেয়া দাস জানান, আমরা এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তাই বৃত্তি পরীক্ষার কোনো প্রস্তুতি ছিল না, পরীক্ষা মোটামুটি হয়েছে এছাড়াও হিন্দু শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, হিন্দু ধর্মাবলম্বী, পঞ্জিকা মতে ১৫ ই এপ্রিল ছিল আমাদের পহেলা বৈশাখ, আমাদের পহেলা বৈশাখের দিনে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা থাকায় এবার পহেলা বৈশাখের মেলায় যেতে পারিনি আমরা। এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মঈনুল ইসলাম জানান, আইনি জটিলতার কারণে যথাসময়ে বৃত্তি পরীক্ষা হয়নি। যেহেতু এই শিক্ষার্থীদের আগামী ১ মাস পরেই ষষ্ঠ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা, তাই অভিভাবকদের মাঝে ক্ষোভ থাকতেই পারে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!