- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৭ পিএম
সাংবাদিকদের উপর হামলায় যবিপ্রবিসাসের নিন্দা
যবিপ্রবি প্রতিনিধি:
শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও কাজে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) যবিপ্রবিসাসের প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হয় এবং সাংবাদিকদের ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করা হয়।
ন্যাক্কারজনক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে যবিপ্রবিসাসের নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দার যোগ্য। দায়িত্বপ্রাপ্ত বাহিনীর এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।
বিচারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, যবিপ্রবিসাস এই উদ্দেশ্যপ্রণোদিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্টদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!