- প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ০৬:৫২ পিএম
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন গৌরনদীর কাওছার হোসেন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটির সদস্য হয়েছেন সিনিয়র সাংবাদিক বরিশালের গৌরনদীর সন্তান খোন্দকার কাওছার হোসেন।
গত বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে চেয়ারম্যান ও তথ্যসচিবকে ভাইস চেয়ারম্যান করে ১৩ সদস্যের এই কমিটি গঠণ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪-এর ৬ ধারা অনুযায়ী নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে ৩ বছর মেয়াদে ট্রাস্টি বোর্ড গঠন করা হলো।
খোন্দকার কাওছার হোসেন গৌরনদী পৌর এলাকার টিএনটির কর্মকর্তা মরহুম খোন্দকার আব্দুল খালেকের ছেলে। তিনি ১৯৮০ সালে 'দৈনিক সংবাদ' পত্রিকায় কাজ করার মধ্যদিয়ে সাংবাদিকতা শুরু করেন।
এরপর তিনি দৈনিক সংগ্রাম, দৈনিক বাংলার বানী, দৈনিক কৃষাণ, দৈনিক জনপদ, দৈনিক নব অভিযান, দৈনিক পত্রিকা, দৈনিক আজকের কাগজ, দৈনিক ইনকিলাব, দৈনিক ভোরের কাগজ, দৈনিক বাংলাদেশের খবর সহ মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবাংলা থেকে প্রকাশিত রণাঙ্গনের পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকায় বিভিন্ন সময়ে নিজস্ব সংবাদদাতা, স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, সহ-সম্পাদক, চিফ রিপোর্টার, সিটি এডিটর, বার্তা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
বিশেষ করে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে বিএনপি বিট, জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, বাংলাদেশ সচিবালয়, টেলি কমিউনিকেশনসহ গুরুত্বপূর্ণ বিটে কাজ করেছেন।
বর্তমানে তিনি তার কাজের অভিজ্ঞতা ও সুনামের পুরস্কার স্বরূপ বাংলাদেশ সরকারের বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!