- প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪০ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা মানার নির্দেশ যবিপ্রবি প্রশাসনের
যবিপ্রবি প্রতিনিধি
ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হেয় করা এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রবণতা রোধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনে চলার নির্দেশনা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন
রবিবার (১৫ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও অমূলক কল্পকাহিনী প্রকাশ করে প্রশাসনকে হেয় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়েরও সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে। এ প্রেক্ষিতে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১১১তম সভার সিদ্ধান্ত-১১১/বিবিধ (খ) মোতাবেক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা, ২০১৯ যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ-কে এ বিশ্ববিদ্যালয়ের সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা, ২০১৯ এর ব্যাপারে জন প্রসাশন মন্ত্রণালয় কর্তৃক জারি করা অন্য আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও প্রকাশ, আপলোড বা শেয়ার করা যাবে না যা রাষ্ট্র, সরকার বা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। বিভ্রান্তিকর, উসকানিমূলক বা জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এমন কোনো তথ্য বা কনটেন্ট প্রচার থেকেও বিরত থাকতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে, এ ধরনের কোনো বিষয়বস্তু প্রকাশ না করা যাবে না। এসকল নির্দেশনাসমূহ অমান্য করে ক্ষতিকর বা বেআইনি কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!