- প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ০৫:৫৭ পিএম
সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুবির ৭ কৃতী শিক্ষার্থী।
খুবি প্রতিনিধি : সৈয়দ জাওয়াদ হোসেন সামি
সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাতজন কৃতী শিক্ষার্থী। জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি)-এর সহায়তায় পরিচালিত এই প্রোগ্রামটি খুলনা বিশ্ববিদ্যালয় ও জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। ইনভাইটেড ফ্যাকাল্টি হিসেবে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।
প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন— সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের গাজী ইকরামুল হক রাকিব, তাসফিয়া জামান রোশনী, শিউলি চাকমা, দেবাশীষ অধিকারী, বিজ্ঞ দাস অতনু, জয় কুমার ঘোষ এবং অর্থনীতি ডিসিপ্লিনের মো. সজীব মিয়া।
এদিকে আজ ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে উপ-উপাচার্যকে অবহিত করেন।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য বলেন, এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অন্যতম দায়িত্ব হবে ভবিষ্যতের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে তিনি ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা জাপানে অবস্থান করবেন। এ সময় তারা ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে আয়োজিত এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বিভিন্ন একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে বাংলাদেশে কৃষি ব্যবস্থাপনা বিষয়ে উপস্থাপনা, দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময়, সেমিনার ও গ্রুপ ডিসকাশন উল্লেখযোগ্য।
এ ছাড়া শিক্ষার্থীরা কুরোফুজি ফার্ম পরিদর্শন করবেন, যেখানে জাপানের হাতে গোনা জেএএস-সার্টিফায়েড অর্গানিক ডিম উৎপাদন করা হয়। সেখানে তারা অর্গানিক ফার্মিং, কৃষি-লাইভস্টক সমন্বয় এবং অ্যানিমেল ওয়েলফেয়ার বিষয়ে বাস্তব ধারণা অর্জন করবেন।
প্রোগ্রামের অংশ হিসেবে শিক্ষার্থীরা সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত স্মার্ট এগ্রিকালচারের মাধ্যমে টমেটো উৎপাদনকারী প্রতিষ্ঠান এগ্রিমাইন্ড কোং লিমিটেড পরিদর্শন করবেন এবং ইয়ামানাশি প্রিফেকচারের বিভিন্ন কৃষি উৎপাদন কেন্দ্রে সরাসরি কৃষিকাজের অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি জাপান ও বাংলাদেশের কৃষিখাতের চ্যালেঞ্জ—বিশেষ করে সয়েল স্যালাইনিটি ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধান নিয়ে যৌথ গ্রুপ ডিসকাশন ও উপস্থাপনায় অংশ নেবেন শিক্ষার্থীরা। এসব কার্যক্রমের মাধ্যমে কৃষি ও পরিবেশভিত্তিক গবেষণায় ভবিষ্যৎ একাডেমিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!