- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ০৭:৪৯ পিএম
সাক্ষ্য দিয়ে হয়রানির শিকার যবিপ্রবি কর্মচারী: বিচার চেয়ে লিখিত অভিযোগ
যবিপ্রবি প্রতিনিধি:
অপকর্মের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক পরিচ্ছন্নতা কর্মী। নারায়ণ বিশ্বাস নামের ঔই কর্মী এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার চেয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস বরাবর ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা ও এস্টেট শাখা) মো. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে এ অভিযোগ জমা দেন তিনি।
জানা যায়, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডরমিটরি থেকে কিছু আসবাবপত্র আত্মসাতের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় প্রত্যক্ষ সাক্ষী হিসেবে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন তার দপ্তরে কর্মরত পরিচ্ছন্নতা কর্মী নারায়ণ বিশ্বাস। এরপর থেকেই তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগপত্রে নারায়ণ বিশ্বাস বলেন, “গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আসবাবপত্র চুরির ঘটনায় সত্য সাক্ষ্য দেওয়ার পর থেকে অভিযুক্ত ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীর কবির স্যার আমাকে নানাভাবে হয়রানি করছেন। এতে আমি মানসিক ও শারীরিকভাবে ভীষণ কষ্ট পাচ্ছি। ২১ অক্টোবর আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে হয়। আগে থেকে ছুটি নেওয়া সম্ভব না হওয়ায় সহকারী রেজিস্ট্রার আজমল হোসেন পান্নু স্যারকে ফোন করি, কিন্তু কোনো সাড়া পাইনি। পরে জানতে পারি, জাহাঙ্গীর স্যার নাকি পান্নু স্যারকে ফোন ধরতে দেননি।
তিনি আরো জানান, শুধু তাই নয়, ঐ দিনই আমার বিরুদ্ধে ‘ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার’ অভিযোগ দেওয়ার চেষ্টা করেন তিনি। এরপর শুনতে পাই, আমাকে ঝিনাইদহ ক্যাম্পাসে বদলির জন্যও তিনি নানান জায়গায় তদবির করছেন। এতে আমি ও আমার পরিবার মারাত্মক উদ্বেগে আছি। ঝিনাইদহে বদলি হলে আমার দুই সন্তান ও স্ত্রী নিয়ে বিপদের মুখে পড়বো। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সত্য কথা বলেছি, সেটাই কি আমার অপরাধ? আমি এর ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ওমর ফারুক বলেন, “অভিযোগপত্রটি হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। আজ বিকেলেই আমরা একটি তদন্ত কমিটি গঠন করছি। কর্মচারীর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার কোনো ক্ষতি হবে না।”
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!